ধরমপাশায় আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের সামনের সড়ক থেকে গতকাল বুধবার সকালে সোনাল হক তালুকদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোনাল হকের বাড়ি উপজেলার ভাটাপাড়া গ্রামে। এ বিষয়ে ধরমপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, সোনাল হক তালুকদারের বিরুদ্ধে অর্থ নিয়ে প্রতারণা করার অভিযোগ এনে পাশের মাটিকাটা গ্রামের মিয়া হোসেন বাদী হয়ে গত বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। এত দিন তিনি পলাতক ছিলেন। গতকাল সকালে বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।