ধরমপাশায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ভাটকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় ও ভয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে ওই শিক্ষার্থীর মা গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌখিকভাবে অভিযোগ করেছেন। ওই শিক্ষার্থীর মা, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বেলা একটার দিকে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। বেলা দুইটার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া পরীক্ষার হলে আশপাশে তাকানোর অপরাধে ওই ছাত্রীকে (৯) যৌন হয়রানি করেন এবং তার পিঠে থাপ্পড় মারেন। বাড়ি এসে সে বিষয়টি তার ভাবি ও বড় বোনকে জানায়। পরে তার বাবা-মা ঘটনাটি জানতে পারেন। এরপর গত সোমবার থেকে সে লজ্জায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।
ওই শিক্ষার্থীর মা বলেন, ‘আমি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।