ধরমপাশায় জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধারাম ও কাইঞ্জা হাওরে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ মিটার নিষিদ্ধ মশারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা হাওরে জাল ফেলে পালিয়ে যান। পরে ওই দিন বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, ধরমপাশা থানার ওসি আশেক সুজা মামুন প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|