ধরমপাশায় তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বৌলাম গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমিন মিয়া নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আমিনের বাড়ি একই গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমিন মিয়া (২১) দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে ভুগছিলেন। অর্থের অভাবে চিকিৎসার খরচ মেটাতে হতদরিদ্র পরিবারটি নিঃস্ব হয়ে যায়। গতকাল বেলা তিনটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোকজন বিকেল চারটার দিকে দেখতে পান, বাড়ির পেছনের একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো আমিনের লাশ ঝুলছে। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে সন্ধ্যা ছয়টার দিকে লাশটি উদ্ধার করে।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) অনির্বাণ বিশ্বাস বলেন, আমিন ডান পায়ে পক্ষাঘাত রোগে ভুগছিলেন। অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।