ধরমপাশায় শরবত পান করিয়ে এক ছাত্রীকে পাচারের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরবত পান করিয়ে অচেতন করে এক নারী সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার তানজিলা আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে পাচারের চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী জানায়, সে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উপজেলার মাইজাবাড়ী গ্রামের বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। বেলা একটার দিকে বিদ্যালয়ের কাছে ফজলুল হক সেলবর্ষী সড়কে আসার পর এক নারীর সঙ্গে তার দেখা হয়। ওই নারী তাকে শরবত খেতে বলেন। শরবত খাওয়ার পর তার ঝিমুনি আসে। ধরমপাশা গ্রামের তন্ময় আহমেদ বলেন, ‘ধরমপাশার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে ওই ছাত্রীকে দেখে আমিসহ আমার কয়েকজন বন্ধুর সন্দেহ হয়। এ সময় তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। পরে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি।’