ধরমপাশায় শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার প্রত্যন্ত এলাকায় এক কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার উপজেলার দুগনই গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার দুগনই গ্রামের আয়াতুল ইসলাম ওরফে পরাণ (১৮) এবং তাঁর বন্ধু টেবিরকোনা গ্রামের নাদিমুল হাসান (১৯)। কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, সকাল আটটায় ওই কিশোরী তার এক চাচাতো বোনকে সঙ্গে নিয়ে পরাণদের বাড়ির উঠানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় পরাণ ওই কিশোরীকে টানাহেঁচড়া করে তাঁর কক্ষে নিয়ে যান। একপর্যায়ে পরাণ ও নাদিমুল ওই কিশোরীর শ্লীলতাহানি করেন। এই খবর ওই কিশোরীর চাচাতো বোন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে তঁারা সেখানে ছুটে এসে তাকে উদ্ধার করেন।