ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গতকাল শনিবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আল মাসুদ আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ মাসুদকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে। এরপর মাসুদকে দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। মাসুদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।