ধর্ম নিয়ে কটূক্তি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার নড়াইলের কালিয়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন কালিয়া উপজেলার নোয়াগ্রামের খায়রুল বাসার।
ওই তরুণ হলেন খুলনার খালিশপুরের আবু সাদাত মোহাম্মদ মাসুম বিল্লাহ (২৫)।
আদালতের বিচারক মুহাম্মদ জাকারিয়্যা মামলাটি আমলে নিয়ে ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে কালিয়া থানার ওসি নির্দেশ দিয়েছেন।
আরজিতে উল্লেখ করা হয়, ১০ জানুয়ারি নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম বাজারে আসামি মাসুম বিল্লাহ জনসমক্ষে হজ আরবদের স্বাবলম্বী হওয়ার জন্য এবং গরিব আরবদের সাহায্যের জন্য চালু করা হয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নিজের ব্লগে নামাজ নিয়েও আপত্তিকর কথা বলেন।
কালিয়া থানার ওসি শনিত কুমার গায়েন বলেন, ‘আদালতের নির্দেশ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’