ধর্ম পরীক্ষায় অধর্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ম পরীক্ষায় নকল দিতে এসেছিলেন নিজামুল আলম (২৫)। এটাই যে বড় অধর্মের কাজ, সেটা হয়তো তাঁর মনে ছিল না। আর তাই হাতেনাতে ধরা পড়ার পর কক্ষ পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার করতেও তিনি পিছপা হননি। ঘটনাটি ঘটে ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। কিন্তু পরীক্ষায় এমন অধর্ম কি মেনে নেওয়া যায়! তাই নিজামুল হককে যেতে হলো কারাগারে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠালেন।