ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জেলা আহলে হাদিস যুব সংঘের সম্পাদক আবদুর রহমানসহ (৩৩) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম চৌদ্দবাড়ি জামে মসজিদে গত ২৬ এপ্রিল জোহরের নামাজ পড়েন জেলা আহলে হাদিস যুব সংঘের সম্পাদক ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তা আবদুর রহমান। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান দেন। এ সময় তিনি মসজিদের দেয়ালে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.)-এর নাম একসঙ্গে লেখা যাবে না বলে ফতোয়া দেন। পরের দিন ওই মসজিদের দেয়ালে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.)-এর নাম মুছে দেন মুসল্লিদের এক পক্ষের লোকজন। এতে ধর্মীয় অপব্যাখ্যায় মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি ছাড়িয়ে পড়ে। দেয়ালের আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.)-এর নাম মুছে ফেলা ও ভুল ব্যাখ্যা প্রদানকারীর বিচার দাবিতে স্থানীয় কিছু মুসল্লির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় গত বুধবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বাদী হয়ে আবদুর রহমান, ওই মসজিদের ইমাম, সভাপতি, গ্রামবাসী হানিফ আলীসহ (৩৪) পাঁচ ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে গত বুধবার রাতে নীলফামারীর ডিমলা থানা-পুলিশের সহায়তায় পাটগ্রাম থানা-পুলিশ ওই উপজেলার ডাঙ্গারহাট গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে হানিফকে ও আদিতমারী থানা-পুলিশের সহায়তায় ওই উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের বাড়ি থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।