প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় জালাল নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমিন পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা থানায় মামলা করেছেন। এলাকার কয়েকজন জানান, রোববার ইফতারের পর মেয়েকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে প্রতিবেশী জালালের (৪৫) সঙ্গে পাওয়া যায়। তখন শিশুটির হাতে এক প্যাকেট চিপস ছিল এবং সে কাঁদছিল।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি