ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক তরুণীকে ধর্ষণ ও পরবর্তীতে ভ্রূণ হত্যার অভিযোগে গতকাল শনিবার রাতে পরিতোষ (২০) নামে এক যুবক ও তাঁর মা শ্রীমতি চিমতীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা বলেন, এলাকার এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে গোঙ্গলপুর গ্রামের পরিতোষ। এতে তরুণীটি তিন মাসের গর্ভবতী হয়। মায়ের সঙ্গে যোগসাজশে পরিতোষ পল্লি চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়ে ও ইনজেকশন দিয়ে ওই মেয়ের ভ্রূণ হত্যা করে। এতে তরুণীটি অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ অভিযোগে গতকাল শনিবার গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন ওই তরুণীর বাবা।
আসামিদের আদালতের মাধ্যমে আজ রোববার কারাগারে পাঠানো হয়েছে।