ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেপ্তার মা-ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে গত শনিবার রাতে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার গোঙ্গলপুর গ্রামের রবি পরিতোষের ছেলে শ্রী পরিতোষ (২০) ও তাঁর মা (৪০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্ত্তূজা বলেন, এলাকার এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন পরিতোষ। ফলে তরুণীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে মায়ের সঙ্গে যোগসাজশে পরিতোষ স্থানীয় এক পল্লি চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়ে ও ইনজেকশন দিয়ে ওই তরুণীর গর্ভে থাকা ভ্রূণ হত্যা করেন। এতে করে তরুণীটি অসুস্থ হয়ে পড়েন। এ অভিযোগে তরুণীর বাবা গত শনিবার গোমস্তাপুর থানায় মামলা করেন। এরপর আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে গতকাল রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।