ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে ফয়সাল (২৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে নয়াআটির মুক্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল আদর্শনগর এলাকার শাহ আলম ওরফে জামাই আলমের ছেলে। শাহ আলম নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভগ্নিপতি বলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজহারুল ইসলাম জানিয়েছেন। তরুণীর পরিবার ও পুলিশ জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে ফয়সাল তাঁর সহযোগীদের নিয়ে ওই তরুণীর বাড়িতে যান। তিনি মেয়েটির মাকে পাশের ঘরে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।