ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নিজাম উদ্দিন (৪৩)। গত বুধবার নগরের বন্দরটিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, দিনমজুর নিজামের দ্বিতীয় স্ত্রীর আগের সংসারে নয় বছর বয়সী এক মেয়ে শিশু আছে।
শিশুটি তাঁদের সঙ্গে নগরের বন্দরটিলা এলাকায় থাকত। গত বুধবার নিজাম ঘরের মধে৵ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা তাকে উদ্ধার করেন। এই ঘটনায় নিজামের স্ত্রী ও শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ নিজামকে গ্রেপ্তার করে। পরে বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।