ধর্ষণ দেখে ফেলায় দুই শিশুকে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে দাদিকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় ছোট্ট দুই ভাইকে ঘর থেকে তুলে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এ কথা স্বীকার করে গতকাল রোববার মোরেলগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রেজওয়ানুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া বাচ্চু মৃধা (৪০)।
গত শুক্রবার বিকেলে মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামের একটি চিংড়িঘের থেকে মীরাজুল হাওলাদার (১০) ও রিয়াজুল হাওলাদারের (৮) লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে শিশুদের প্রতিবেশী বাচ্চু মৃধাকে খুলনার রূপসা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।