ধর্ষণ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নে এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে ওই কিশোরীর মা এক ব্যক্তিকে আসামি করে গাংনী থানায় এ মামলা করেন। পুলিশ কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য থানা হেফাজতে মায়ের সঙ্গে রেখেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় চার মাস এক ব্যক্তি (৫০) ওই কিশোরীকে ধর্ষণ করেন। কয়েক দিন আগে শারীরিক পরিবর্তন দেখা দিলে বাক্প্রতিবন্ধী কিশোরী ওই ব্যক্তিকে দেখিয়ে দেয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। কুষ্টিয়া অফিস|