ধর্ষণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়া ও গর্ভপাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের নিরঞ্জন সুতারকে (৫০) প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। নিরঞ্জন সুতার মেয়েটির খালু। সম্প্রতি মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় সে চার মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে নিরঞ্জন সুতার আত্মগোপন করেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।