ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ধর্ষণ মামলার আসামি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার ভাসারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, একই উপজেলার এক তরুণীকে (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণ (২৬) ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণী রোববার গজারিয়া থানায় ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েত উল ভূঁইয়া।