ধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় আল মামুন (২২) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টায় তাঁকে উপজেলার বথুয়াবাড়ী বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে ২১ বছর আগে দায়ের করা একটি ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান (৪২) গ্রেপ্তার হয়েছেন। শেরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামের মনছুর রহমানের ছেলে। ১৫ জুলাই পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এদিকে আক্কেলপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হানকে জয়পুরহাট সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।