ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় মো. রিদুয়ান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত রিদুয়ান পলাতক রয়েছেন। টাইব্যুনালের সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১৫ জুলাই বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় পরিত্যক্ত একটি গোয়ালঘরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল এ রায় দেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম