প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুলে গতকাল শুক্রবার বিকেলে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবের উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য প্রথম আলোকে জানান, নয় বছরের ওই শিশু কাফরুল বউবাজার বস্তিতে থাকে। পাশেই থাকে সাবের। গতকাল ওই শিশুর বাসায় পরিবারের কেউ ছিলেন না। এই সুযোগে সাবের তাকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন সাবেরকে ধরে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করেন। পরে সাবেরকে পুলিশে সোপর্দ করা হয়। এসআই জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে সাবেরের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করেছেন।