প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের বানরগাতি ইসলাম কমিশনারের মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম মো. বাবু (২৮)। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তিনি ওই এলাকার বাসিন্দা। গত শুক্রবার সকালে বানরগাতি এলাকার ওই শিশুর বাড়িতে ইলেকট্রিক কাজের জন্য যান বাবু। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটির চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে বাবু পালিয়ে যান। সোনাডাঙ্গা থানার এসআই সোবহান মোল্লা বলেন, এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা করেন ওই শিশুর মা। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।