ধর্ষণচেষ্টা মামলায় দেবর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামী ও দুই শিশুসন্তান নিয়ে বসবাস করেন। স্বামীর অনুপস্থিতিতে তাঁর চাচাতো ভাই প্রায়ই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় গত শনিবার গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেন তিনি। রোববার বেলা পৌনে একটায় তিনি গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় রাতে গৃহবধূ বাদী হয়ে দেবরকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল খালেক বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গতকাল আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।