ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণচেষ্টার অভিযোগে নোয়াখালীতে এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে জেলা শহরের সরকারি আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি সুবর্ণচর উপজেলায় একটি সরকারি কার্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত। গতকাল সোমবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ওই ব্যক্তির বাসায় কাজে যাওয়ার সময় গৃহকর্মী তাঁর ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে যান। একপর্যায়ে ওই গৃহকর্মী মেয়েকে বাসায় রেখে বাইরে যান। বাসায় স্ত্রী-সন্তানেরা না থাকায় ওই ব্যক্তি গৃহকর্মীর মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাসান প্রথম আলোকে বলেন, অভিযোগ পেয়ে রোববার রাতেই শহরের সরকারি আবাসিক এলাকার বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।