প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীর বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটিকে ওই ব্যক্তি (৫৫) ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। তারাকান্দি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।