ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে পিটিয়ে জখম, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে গত সোমবার বিকেলে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে এক বখাটে। ব্যর্থ হয়ে সে ওই ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, সোমবার বিকেল পাঁচটার দিকে প্রাইভেট পড়ানোর জন্য তিনি একই গ্রামের একটি বাড়িতে যাচ্ছিলেন। এ সময় গ্রামের বখাটে নাঈম গাজী (১৫) তাঁর পথ রোধ করে। এরপর তাঁকে টেনে পাশের বাগানে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সে তাঁকে পিটিয়ে জখম করে। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটে পালিয়ে যায়।