ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কলেজছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নৃশংসভাবে ছুরিকাঘাত ও মারধর করে পালিয়েছে তিন বখাটে যুবক। এ ঘটনায় গত রোববার রাতে থানায় মামলা হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। গত শনিবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে প্রতিবেশী বখাটে পছন্দ আলী (২২) মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না পেয়ে পছন্দ আলী মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করে। গত শনিবার রাত ১০টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা পছন্দ আলীসহ তিন বখাটে তাঁর হাত-মুখ বেঁধে বাড়ির পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির মা ঘর থেকে বেরিয়ে আসায় বখাটেরা মেয়েটির স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পর পছন্দ আলীসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নোমান মিয়া বলেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাঁর স্তনেই ১২টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম রয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, এ ব্যাপারে ছয়জনের বিরুদ্ধে গত রোববার রাতে মামলা হয়েছে।