ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামে জেরিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে গত শুক্রবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।

নিহত জেরিন পালগিরি গ্রামের মো. ইউনুসের স্ত্রী। তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মনির হোসেন (২০) ও শাখাওয়াত হোসেন (১৪) নামের দুজনকে আটক করেছে। ।

এ ঘটনায় জেরিনের বাবা হোসেন আলী বাদী হয়ে গতকাল শনিবার দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কচুয়া থানায় এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে জেরিনের কক্ষে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা ছুরিকাঘাতে তাঁকে গুরুতর জখম করে। পরে জেরিনকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।