ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক পোশাককর্মীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, উপজেলার দেওয়ানবাগ এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক গত শুক্রবার রাতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। মালিবাগ এলাকায় উপজেলার তবলপাড়া গ্রামের নুর আলম রাস্তা থেকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। গতকাল সকালে মেয়েটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ নুর আলমকে গ্রেপ্তার করে।