প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ২১ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় বাবা ঘটনার ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ছাত্রী অভিযোগ করে, ২১ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে প্রতিবেশী রাসেল তাকে বাড়ির পাশের ফাঁকা জমিতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে তাঁরা মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।