ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার বৈরামপুর ধোপানীরহাট গ্রামে ১২ বছর বয়সের শারীরিক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গত মঙ্গলবার রাতে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকাল নয়টার দিকে এক প্রতিবেশী কৌশলে নিজ বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করে। তবে অভিযুক্ত ব্যক্তি বলে, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। বাড়িভিটার সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ধর্ষণ মামলাটি করা হয়েছে। তবে শিশুটির বাবার দাবি, বাড়িভিটা নিয়ে তাঁদের সঙ্গে কারও দ্বন্দ্ব নেই।