ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে উপজেলার বালিপাড়া ইউনিয়নের আনসার আলী খান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই মামলা করেন। পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, আনসার আলী খান প্রায়ই ওই কিশোরীর বাড়িতে যাওয়া-আসা করতেন। গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে মেয়েটি বাড়িতে একা ছিল। এ সময় আনসার তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খবর পেয়ে গত সোমবার জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান লায়লা ইরাদ তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, আনসার আলীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।