ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলায় বাক্প্রতিবন্ধী এক মেয়েশিশুকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার মকছেদুল ইসলাম (৩২) শিশুটিকে জোর করে সুপারিবাগানে নিয়ে ধর্ষণ করেন।