ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত সোমবার ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে ওই ছাত্রী বাড়ি ফিরলে ওই ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এলে ওই ব্যক্তি পালিয়ে যায়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।