ধর্ষণের অভিযোগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলায় একটি শিশু (৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ৬৫ বছর বয়সী আবদুর রবকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ডেকে মসজিদ-সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এলাকাবাসী জানতে পেরে আবদুর রবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শিশুটির বাবা এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে।