ধর্ষণের অভিযোগে কাজি অফিসের কেরানি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবিননামা তুলতে আসা নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজার কাজি অফিসের কেরানি নুরুল হুদাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রমনা থানায় মামলা করেছেন তিনি।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ ইবনে সিদ্দিক জানান, গতকাল সকাল নয়টার দিকে ওই নারী কাবিননামা তুলতে মগবাজার কাজি অফিসে যান। এ সময় কেরানি নুরুল হুদা মিথ্যা কথা বলে মগবাজার ওয়্যারলেস রেলগেটসংলগ্ন বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন।