ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে মামলা হয়েছে। আসামি ফরিদ আহমেদ ওরফে সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌচাক ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে তুরাগ নদের পাড় থেকে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সোহান কালিয়াকৈর বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।