ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে জাকির হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকির হোসেনের বাড়ি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায়। সদরঘাট থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল হারুন জানান, গত রোববার অভিযুক্ত জাকির হোসেন প্রতিবেশী তৃতীয় শ্রেণিপড়ুয়া এক শিশুকে ধর্ষণ করেন। একই সঙ্গে সাত বছর বয়সী আরেক শিশুকে যৌন হয়রানি করেন তিনি। ধর্ষণের শিকার শিশুটির বাবা সোমবার রাতে সদরঘাট থানায় মামলা করেন।