ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে জনি সাহা (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে পুলিশ তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জনি তাঁর পাশের বাড়িতে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটির ঘরে এ সময় কেউ ছিল না। পরদিন বিষয়টি জানাজানি হয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করলে পুলিশ জনিকে গ্রেপ্তার করে। আখাউড়া থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। গতকাল আদালতের মাধ্যমে জনিকে জেলহাজতে পাঠানো হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|