ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরে গতকাল সোমবার সকালে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে (২০) ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ওই ছাত্রীর মা-বাবা কাজের জন্য বাইরে গেলে পাশের বাসার এক ভাড়াটিয়া তরুণ তাকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক তরুণকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় শিশুটির মা ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।