প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা। ওই তরুণ উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। গতকাল রোববার ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, মামলার একমাত্র আসামি ওই তরুণকে গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।