ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর নাম মো. সরওয়ার আলম। তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক দিলীপ কুমার দেবনাথের আদালতে মামলাটি করেন বাঁশখালীর এক নারী। আদালত বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বাদীর আইনজীবী ইসকান্দর সোহেল বলেন, ওই নারী অসহায়। তাঁর মামলা পরিচালনার সামর্থ্য নেই। সে কারণে জাতীয় আইনগত সহায়তা সংস্থা চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় তিনি মামলাটি করেছেন।