ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে হৃদয় জলদাস (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হৃদয়ের বাড়ি উপজেলার মঘাদিয়া ইউনিয়নে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, গত ৯ মে পাশের বাড়ির নয় বছরের এক শিশুকে ফুসলিয়ে তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন হৃদয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১০ মে শিশুটির মা থানায় মামলা করেন।