ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারের মধুবাগে এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার মানিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে শিশুটির স্বজনেরা অভিযোগ করেন, রোববার রাতে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা-মা বাড়িতে ছিলেন না। তাঁরা তাদের অসুস্থ ছোট মেয়েকে চিকিৎসার জন্য মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় ওই শিশু বাসায় একা ছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী মানিক তাকে ধর্ষণ করেন। সোমবার সকালে ওই শিশুর বাবা-মা বাসায় ফিরলে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। পরে রমনা থানা-পুলিশ মানিককে গ্রেপ্তার করে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।