ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী ধর্ষণকারীর (২৫) বিরুদ্ধে অভিযোগ এনে গতকাল সোমবার থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ওই তরুণ। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তিনি। সর্বশেষ গত শনিবার রাতে ওই তরুণ তাকে ধর্ষণ করেন। বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।