ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত শুক্রবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন সন্ধ্যায় মেয়েটি কথিত প্রেমিকের (২২) বাড়ি গিয়ে বিয়ের দাবি জানায়। এ সময় ছেলেটির পরিবারের সদস্যরা মেয়েটিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার কথা বললেও গতকাল সোমবার পর্যন্ত উদ্যোগ নেননি। মেয়েটি জানায়, তার সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার সকাল ছয়টার দিকে ছেলেটি ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে তাকে ধর্ষণ করেন। এরপর বিয়ের কথা বললে ছেলেটি পালিয়ে যান।