ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এজাহারে ওই নারী অভিযোগ করেন, তাঁর বাড়ি নান্দাইলে। পরিচিত এক তরুণ পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে বৃহস্পতিবার তাঁকে ডেকে নেন। পরে ওই তরুণ কয়েকজন বন্ধু-বান্ধবকে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। বৃহস্পতিবার রাতেই তিনি মামলা করেন। ঈশ্বরগঞ্জের রায়ের বাজার ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল মোতালিব চৌধুরী বলেন, গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।