ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউপির এক সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টার দিকে ওই ইউপি সদস্য একই ইউনিয়নের এক গৃহবধূর ঘরের দরজা কেটে ভেতরে ঢোকেন। পরে তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই ইউপি সদস্য পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ গতকাল রোববার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য মুঠোফোনে বলেন, ঘটনাটি মিথ্যা এবং সাজানো। তাঁর সম্মান নষ্ট করতেই প্রতিপক্ষ এ ধরনের ঘটনা সাজিয়েছে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগের তদন্ত চলছে।