ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রত্যন্ত গ্রামে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিবেশী মোহাম্মদ আলী নামের এক যুবক গত বৃহস্পতিবার শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|